রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
কাল শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন, চলবে দুই মাস রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি একরামুল হত্যা মামলায় হাসিনাসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা ‘সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে তোলা অভিযোগ আমলে নেওয়ার মতো নয়’ রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া

চুয়াডাঙ্গায় বাংলাদেশ খেলাফত যুব মজলিসের ‘দাওয়াতি মজলিস’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| এস এম সাইফুল ইসলাম ||

‘আসুন সর্বস্তরে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার লক্ষ্যে সংঘবদ্ধ হই’ শিরোনামের ব্যানারকে সামনে রেখে চুয়াডাঙ্গায় বাংলাদেশ খেলাফত যুব মজলিস, জেলা শাখার ‘দাওয়াতি মজলিস’ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস চুয়াডাঙ্গার আহবায়ক মাওলানা জুবায়ের খাঁন।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বাদ মাগরিব ও বাদ এশা সদর থানার হাতিকাটা জামে মসজিদে এই ‘দাওয়াতি মজলিস’ অনুষ্ঠিত হয়।

এতে বক্তারা বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামীন আমাদেরকে পৃথিবীতে তাঁর খলিফা বা প্রতিনিধি হিসেবে প্রেরণ করেছেন। খলিফা হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করা। খেলাফত প্রতিষ্ঠার কাজে নিজেকে সম্পৃক্ত করা। জীবনের সকল কাজ একনিষ্ঠ মনে মহান আল্লাহ রাব্বুল আলামীনের সন্তুষ্টির জন্য করা এবং আল্লাহর প্রিয় বন্দা হওয়ার চেষ্টা করা। দ্বীন ও ইসলামের প্রয়োজনে নিজেদের জান মাল দিয়ে সর্বোচ্চ ত্যাগের নাজরানা পেশ করার জন্য সব সময় প্রস্তুত থাকা।

এসময় আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ খেলাফত মজলিসের পতাকা তলে সমবেত হওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান বক্তারা।

মাওলানা তারিক মাহমুদের সঞ্চালনায় আয়োজিত দাওয়াতি মজলিসের শুরুতে পবিত্র কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করেন হাফেজ মুহাম্মাদ মতিউল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস চুয়াডাঙ্গা জেলার আহবায়ক মাওলানা জুবায়ের খাঁন।

এছাড়াও বক্তব্য রাখেন, মুফতী আখতারুজ্জামান, মাওলানা জাকির হুসেন, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা আহমাদ যুবায়ের, মাওলানা ওয়াহেদুজ্জামান, মাওলানা জুবায়ের আল মাহমুদ, এস এম সাইফুল ইসলাম, মাওলানা ফয়জুল্লাহ আল মুনির, মাওলানা আহসান হাবীব, মাওলানা আলকামা আবরার, মাওলানা আব্দুল হাদী, মাওলানা রমজান আলী, মাওলানা ইসহাক আলী, মাওলানা মু'তাসিম বিল্লাহ, মাওলানা আব্দুল হাই, মাওলানা খালিদ সাইফুল্লাহ, মাওলানা মীর সাদিক, মাওলানা রিফাত, মাওলানা আবু সুফিয়ান, মাওলানা ওবাইদুর রহমান, মাওলানা মুস্তাফিজুর রহমান, মাওলানা হুজায়ফা আহম্মেদ, মাওলানা হাবীবুল্লাহ বিন বাশার, মাওলানা তারিকুল ইসলাম, ও মাওলানা আব্দুল্লাহ প্রমুখ

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ