বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের নতুন বাজেটে কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ ১৮,৪৫৯ কোটি টাকা ৭ দশকের প্রথা ভেঙে সৌদিতে ভারতের প্রথম অমুসলিম রাষ্ট্রদূত

রংপুর বিভাগীয় হাতের লেখা প্রতিযোগিতায় লালমনিরহাট প্রথম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

লালমনিরহাট প্রতিনিধি

সুন্দর ঝকঝকে এবং স্পষ্ট হাতের লেখা প্রতিযোগিতায় রংপুর বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে লালমনিরহাট। লালমনিরহাট শহরের শিবরাম আদর্শ পাবলিক স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মো. রাউফুল ইসলাম প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে।

বৃহস্পতিবার দুপুরে রংপুর বিভাগীয় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন এই প্রতিযোগিতার আয়োজন করে। রংপুর সিটি মডেল পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হাতের লেখা প্রতিযোগিতা হয়। এতে রংপুর বিভাগের ৮ জেলা থেকে অনেক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

অ্যাসোসিয়েশনটির মহাসচিব আমজাদ হোসেনের স্বাক্ষরিত ফলাফলে লালমনিরহাটের শিবরাম আদর্শ পাবলিক স্কুলকে প্রথম, দিনাজপুর শিশু কানন স্কুল ও কুড়িগ্রাম সেন্ট্রাল কলেজিয়েট স্কুলকে যৌথভাবে দ্বিতীয় এবং রংপুরের সৃজনশীল মডেল পাবলিক স্কুলকে তৃতীয় ঘোষণা করা হয়।

প্রথম স্থান অর্জন সম্পর্কে জানতে চাইলে শিবরাম আদর্শ পাবলিক স্কুলের প্রধান শিক্ষক আঞ্জুমানারা লতা গণমাধ্যমকে জানান, আমাদের প্রতিষ্ঠানের সকল শিক্ষকদের যৌথ প্রচেষ্টায় আজকের এ অর্জন। পড়াশোনার পাশাপাশি হাতের লেখাকে শিল্পের পর্যায়ে পৌঁছে নিয়ে যাওয়াই আমাদের যে মূল লক্ষ্য- তা এই অর্জনকে ঘিরে অনেকটা বেগবান হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ