বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের নতুন বাজেটে কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ ১৮,৪৫৯ কোটি টাকা ৭ দশকের প্রথা ভেঙে সৌদিতে ভারতের প্রথম অমুসলিম রাষ্ট্রদূত

বরিশালে ধর্ষণ ও হত্যা মামলায় দু’জনের ফাঁসির আদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বরিশাল ব্যুরো

বরিশালে ২০২২ সালে ধর্ষণ ও হত্যার ঘটনায় দুজনকে ফাঁসির আদেশ দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক। সোমবার বিচারক রকিবুল ইসলাম এই রায় দেন।

মামলার বাদী পক্ষের আইনজীবী ও সরকার পক্ষের আইনজীবী জানান, ২০২২ সালের ১২ জানুয়ারি সকাল ৮টার দিকে বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের নিজ বাড়িতে ধর্ষণের ঘটনা ঘটে। এরপর তাকে হত্যা করে লাশ সন্ধ্যা নদীতে ফেলে দেয়া হয়। এ ঘটনায় ইমরান হোসেন বাদী হয়ে বাবুগঞ্জ থানায় দুজনকে আসামি করে মামলা দায়ের করেন। এ মামলায় সয়ন চন্দ্র শীল ও সুমন ফকিরকে মৃত্যুদণ্ড দেয় আদালত। পাশাপাশি তাদের এক লক্ষ টাকা করে জরিমানা করা হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ