শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

নাটোরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, শাশুড়ি আটক, স্বামী-শ্বশুর পলাতক


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নাটোরের লালপুর উপজেলার নান্দ-রায়পুর গ্রামে নিজ শয়নকক্ষ থেকে নিলা বেগম (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে এ ঘটনা ঘটে।

নিহত নিলা বেগম ওই গ্রামের মোজাফফর হোসেনের স্ত্রী এবং ছোট ময়না গ্রামের নেফাজ আলী সরকারের মেয়ে। তার চার বছর বয়সী একটি ছেলে রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় ঘরের ভেতর একা ছিলেন নিলা। হঠাৎ তার শাশুড়ি মর্জিনা বেগম ঘরে ঢুকে ওড়না পেঁচানো অবস্থায় ঘরের তীরে নিলার ঝুলন্ত দেহ দেখতে পান। তিনি চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে এসে পুলিশে খবর দেন।

খবর পেয়ে ওয়ালিয়া পুলিশ ফাঁড়ি ও লালপুর থানা পুলিশের একটি যৌথ দল রাতেই ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ওয়ালিয়া ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোস্তাফিজুর রহমান জানান, “মরদেহ থানায় আনা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিহতের শাশুড়ি মর্জিনা বেগমকে আটক করা হয়েছে। তবে নিহতের স্বামী মোজাফফর হোসেন ও শ্বশুর খোশবার হোসেন ঘটনার পর থেকেই পলাতক। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন বলেও তিনি জানান।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ