শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

জুলাইয়ে আন্দোলনে হামলাকারী ৬৪ শিক্ষার্থী আজীবন বহিষ্কার,সনদ বাতিল, ৭৩ জনের


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

গেল বছর বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ১৪ থেকে ১৭ জুলাই পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারীদের ওপর হামলায় জড়িত থাকায় ৬৪ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তারা সবাই নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত।

পাশাপাশি আরও ৪৬ শিক্ষার্থীকে অপরাধের মাত্রা অনুযায়ী বিভিন্ন মেয়াদে বহিষ্কার এবং ৭৩ জন সাবেক শিক্ষার্থীর শিক্ষাসনদ স্থায়ীভাবে বাতিল করা হয়েছে।

সোমবার (৪ জুলাই) রাত সাড়ে ৩টায় এক সিন্ডিকেট সভা শেষে উপাচার্য অধ্যাপক কামরুল আহসান এসব তথ্য নিশ্চিত করেন। বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা-সংক্রান্ত তথ্যানুসন্ধান কমিটির প্রতিবেদনের ভিত্তিতে এ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়টির সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্ষদ সিন্ডিকেট।

ব্রিফিংয়ে তিনি জানান, গত বছরের জুলাই আন্দোলনে হামলাকারী হিসেবে চিহ্নিত শিক্ষার্থীর সংখ্যা ২২৯ জন, তাদের মধ্যে ৯৯ জন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ১৩০ জন  বিশ্ববিদ্যালয়ের বর্তমানে অধ্যায়নরত শিক্ষার্থী। অভিযুক্ত অধ্যয়নরত ১৩০ শিক্ষার্থীর মধ্যে ৬৪ জনকে তাদের অপরাধের মাত্রা অনুযায়ী বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে। ৩৭ শিক্ষার্থীকে ২ বছরের, ৮ জনকে ১ বছরের ও ১ জনকে ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া তদন্তসাপেক্ষে অভিযুক্ত বর্তমান ২০ শিক্ষার্থীকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সেই হামলায় জড়িত বহিরাগত সন্ত্রাসী ও হামলার পরিকল্পনায় জড়িতরা ও ক্যাম্পাসে আগত পুলিশ বাহিনীর কার্যক্রম বিশ্ববিদ্যালয় আইনের বহির্ভূত বিধায় তাদের বিচারের লক্ষ্যে তদন্ত প্রতিবেদনটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) পাঠানো হবে বলেও উপাচার্য জানান।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ