শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম! 

আবু সাঈদ হত্যা মামলার আসামি পুলিশ কর্মকর্তা ভারতে গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রংপুরের আবু সাঈদ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ও বাংলাদেশ পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আরিফুজ্জামানকে ভারতে আটক করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্ত পেরিয়ে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার হাকিমপুর সীমান্ত চৌকির কাছে প্রবেশের চেষ্টা করলে বিএসএফ তাকে আটক করে। পরে তাকে পশ্চিমবঙ্গ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আরিফুজ্জামান ময়মনসিংহ জেলার মুক্তাগাছায় এপিবিএন-২ এ এএসপি পদে কর্মরত ছিলেন। তবে গত বছরের ১৪ অক্টোবর থেকে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকায় তিনি সাময়িক বরখাস্ত হন এবং তখন থেকেই পলাতক ছিলেন।

সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মুকিত খান জানান, আরিফুজ্জামান এর আগে রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৩ সালের ৫ আগস্ট ময়মনসিংহে বদলি হওয়ার পর তিনি ১৩ অক্টোবর পর্যন্ত দায়িত্বে ছিলেন। এরপর থেকে তিনি আর কর্মস্থলে যোগ দেননি।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ