শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম! 

তিয়শ্রী উলামা পরিষদের উদ্যোগে তাফসির মাহফিল ৭ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তিয়শ্রী ইউনিয়ন উলামা পরিষদের উদ্যোগে আগামী ৭ সেপ্টেম্বর রবিবার তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। বালালী বাঘমারা উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ১০টা থেকে এই মাহফিল শুরু হওয়ার কথা রয়েছে।  

পরিষদের বর্তমান সভাপতি মাওলানা সাইফুল ইসলাম, সহ-সভাপতি হাফেজ জামিল হায়দার, সাধারণ সম্পাদক মুফতি নোমান মাহমুূদী ও সহ-সাধারণ সম্পাদক মাওলানা তামিম আদনানের নেতৃত্বে মাহফিল সফল করার প্রস্তুতি চলছে।

বুধবার (২৭ আগস্ট) পরিষদের সাংগঠনিক সম্পাদক মাওলানা তোফায়েল আহমাদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মাহফিলে সভাপতিত্ব করবেন পরিষদের উপদেষ্টা মাওলানা ফজলুর রহমান।

মাহফিলে আলোচনা করবেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মুনাযেরে যামান আল্লামা নূরুল ইসলাম ওলীপুরী, বনশ্রী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আল্লামা আব্দুল বাসিত খান ও মাওলানা আব্দুল কাইয়ূম।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ