সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৫ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
সংসদে সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে আলোচনা মঙ্গলবার মাকতাবাতুল ফাতাহর আয়োজনে বৃত্তি প্রদান ও মতবিনিময় সভা কাল জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাব ভালো নেই শহীদ মুগ্ধর বাবা, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্নিগ্ধ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের ১১ নির্দেশনা নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ইসলাম শিক্ষাখাত ইবাদতখানা, শিক্ষাদান সদকায়ে জারিয়া: শিক্ষামন্ত্রী 'স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের ব্যাখ্যা না দিয়ে সন্ত্রাসীদের বিচারের দিকে নজর দেওয়া দরকার' হাজিরা দিতে গিয়ে কারাগারে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী

রূপগঞ্জে মাদ্রাসায় অগ্নিকাণ্ডে ১০ টি কক্ষ পুড়ে ছাই, ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রূপগঞ্জে একটি মাদ্রাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে। এতে মাদ্রাসার বিভিন্ন মালামালসহ আনুমানিক ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার বরপা এলাকায় অবস্থিত মাদ্রাসায়ে নুরে মদিনায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই আগুনে মাদ্রাসার নুরানি বিভাগের ১০টি কক্ষ সম্পূর্ণ পুড়ে যায়।

কাঞ্চন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মাহফুজুর রহমান জানান, রাত সাড়ে ৮টার দিকে মাদ্রাসার নুরানি বিভাগের একটি বন্ধ কক্ষের ভেতর হঠাৎ আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন পুরো মাদ্রাসায় ছড়িয়ে পড়ে। এ সময় মাদ্রাসার ভেতরে অবস্থানরত শিক্ষার্থীরা দ্রুত বের হয়ে নিরাপদ স্থানে চলে যাওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

আগুনে মাদ্রাসার লাইব্রেরিতে থাকা কিতাব, বই, টেবিল, চেয়ার, ফ্যানসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফেজ মাওলানা হাবিবুল্লাহ জানান, এ ঘটনায় অন্তত ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ