বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদকের মায়ের ইন্তেকাল, খেলাফত মজলিসের শোক


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

খেলাফত মজলিস কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক আমিনুর রহমান ফিরোজের মা বুধবার (১৬ এপ্রিল) রাত ৯টায় প্রো-অ্যাকটিভ মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)

কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদকের মায়ের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন খেলাফত মজলিস আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

খেলাফত মজলিস নেতৃদ্বয় মহান আল্লাহর দরবারে মরহুমার রুহের মাগফিরাত ও জান্নাতুল ফেরদাউস কামনা করেন এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

অন্যদিকে, খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা সহসাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সাহেলের পিতা অবসরপ্রাপ্ত পুলিশ ইন্সপেক্টর বীরমুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুছ বুধবার বিকেল পৌনে ৬টায় ভৈরব উপজেলার মানিকদী গ্রামের নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে খেলাফত মজলিস নেতৃদ্বয় মহান আল্লাহর দরবারে রুহের মাগফিরাত ও জান্নাতুল ফেরদাউস কামনা করেন এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ