বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

ডিবি পরিচয়ে ব্যাংক তথ্য নিয়ে সাড়ে ১১ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ভুয়া গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের ঘটনায় সংঘবদ্ধ প্রতারক চক্রের সক্রিয় এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. আলামিন (২৮)।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন। 

নাসিরুদ্দিন জানান, গত ৫ এপ্রিল (রোববার) দুপুরে সূত্রাপুর থানাধীন ১৫নং সুভাষ বোস এভিনিউ, লক্ষ্মীবাজার এলাকায় এক ভুক্তভোগীর কাছে মোবাইল ফোনে নিজেদের ডিবি সদস্য পরিচয় দিয়ে একটি প্রতারক চক্র তার ব্যাংক হিসাবের তথ্য সংগ্রহ করে। পরবর্তীতে হিসাব ভেরিফিকেশনের কথা বলে বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে সর্বমোট ১১ লাখ ৫০ হাজার টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করে।

তিনি জানান, এ ঘটনায় সূত্রাপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়। মামলার প্রেক্ষিতে তথ্য-প্রযুক্তির সহায়তায় বুধবার (১৫ এপ্রিল) দিবাগত রাতে দারুস সালাম থানাধীন বাতেন নগর এলাকায় অভিযান পরিচালনা করে আলামিনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ১৭টি মোবাইল ফোন, ৬৬টি সিমকার্ড, তিনটি বিভিন্ন ব্যাংকের এটিএম কার্ড, একটি চেকবই, ১০০ ইউএস ডলারের ছয়টি নোট, প্রতারণালব্ধ নগদ ১২ হাজার ৫০০ টাকা এবং একটি পাসপোর্ট জব্দ করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তার আলামিন একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তার সঙ্গে দেশীয় ও বিদেশি প্রতারকদের যোগাযোগ রয়েছে। চক্রটি সাধারণ মানুষকে প্রলোভন দেখিয়ে ব্যাংক হিসাব খুলিয়ে সেই হিসাবের মাধ্যমে প্রতারণার অর্থ লেনদেন করে। পরবর্তীতে ওই অর্থ ডলারে রূপান্তর করে বিদেশে পাচার করা হয়।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ