বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

খুতবা চলাকালে মসজিদে মৃত্যুর কোলে ঢলে পড়লেন মুসল্লি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নীলফামারীর সৈয়দপুরে জুমার নামাজের সময় ইমামের খুতবা চলাকালে আসলাম হোসেন (৫৬) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে শহরের কেন্দ্রীয় জামে মসজিদে এ ঘটনা ঘটে।

আসলাম শহরের নতুন বাবুপাড়া এলাকার সিংগি পুকুর মহল্লার বাসিন্দা। শহরের বিভিন্ন জায়গায় তিনি ঝালমুড়ি বিক্রি করতেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে তিনি কেন্দ্রীয় জামে মসজিদে উপস্থিত হন। মসজিদে তখন খতিবের বয়ান চলছিল। এ সময় তিনি হঠাৎ অসুস্থ বোধ করে মসজিদের মেঝেতে পড়ে যান। উপস্থিত মুসল্লিরা দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সৈয়দপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মনতাসিম বিল্লাহ বলেন, জুমার বয়ান চলাকালেই ঘটনাটি ঘটে। মৃত্যু আমাদের প্রত্যেকের জন্য অবধারিত। তবে জুমার মতো পবিত্র দিনে, আল্লাহর ঘরে ইবাদতরত অবস্থায় মৃত্যুবরণ করা নিঃসন্দেহে এক বিশেষ সৌভাগ্যের বিষয়। এশার নামাজের পর সৈয়দপুর কেন্দ্রীয় জামে মসজিদে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে তাকে হাতিখানা কবরস্থানে দাফন করা হবে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ