রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
আদালতের রায়ে রক্ষা পেল সাহারানপুরের শতবর্ষী ঐতিহাসিক মসজিদ ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ

নেত্রকোনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নেত্রকোনার আটপাড়া উপজেলায় হাওড়ে গরুর ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হয়েছে আলতু মিয়া (৬৫) নামক এক কৃষকের।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার সুখারী ইউনিয়নের হাতিয়া গ্রামের সামনে মেষি হাওড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলতু মিয়া ওই গ্রামের মৃত লাল মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুর ১টার দিকে আলতু মিয়া গরুর জন্য ঘাস কাটতে হাওড়ে যান। কিছুক্ষণ পর হঠাৎ আকাশ মেঘে ঢেকে যায় এবং বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। বজ্রপাতের পর স্থানীয়রা হাওড়ে গিয়ে তাকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসা হয়।

আটপাড়া থানার অফিসার ইনচার্জ মো. জুবায়দুল আলম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং মরদেহের সুরতাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে।

আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহানুর রহমান বলেন, নিহতের পরিবারের সঙ্গে উপজেলা প্রশাসন যোগাযোগ করছে এবং তাদের আর্থিক সহায়তা দেওয়া হবে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ