রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

সিরাজগঞ্জে দুই মহল্লাবাসীর মধ্যে সংঘর্ষ: আহত ২০, আটক ৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

সিরাজগঞ্জ পৌর শহরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’দিন ধরে দুই মহল্লাবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলছে। এতে আহত হয়েছে অন্তত ২০ জন। এ-ঘটনায় আতঙ্কিত সাধারণ মানুষ। এ অবধি ৬ জনকে আটক করেছে পুলিশ।

সর্বশেষ রোববার (১৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে পৌর এলাকার মাসুমপুর ও সয়াধানগড়া মহল্লার মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের খবর পাওয়া গেছে।

এর আগে শনিবার (১৮ এপ্রিল) রাতে কয়েক দফায় সংঘর্ষে জড়ায় দুই মহল্লাবাসী।

সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হঠাৎ করেই দুই মহল্লাবাসীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে টিয়ারশেল ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। সংঘর্ষে জড়িত ৬ জনকে আটক করা হয়েছে। সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ