রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

এসএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে বিরোধী দলীয় নেতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে রাজধানীর মিরপুর এলাকার কয়েকটি কেন্দ্র ঘুরে দেখেন তিনি। এ সময় মিরপুর-১০ আদর্শ উচ্চ বিদ্যালয়, কাজীপাড়া সিদ্দিকিয়া ফাজিল মাদরাসা এবং শহীদ পুলিশ স্মৃতি কলেজ কেন্দ্র পরিদর্শন করেন।

পরিদর্শনকালে পরীক্ষার্থীদের সুবিধা-অসুবিধার খোঁজখবর নেন বিরোধীদলীয় নেতা। তিনি শিক্ষার্থীদের সুস্থতা কামনা করেন এবং ভালোভাবে পরীক্ষা দিয়ে সফল হওয়ার জন্য দোয়া করেন। একই সঙ্গে কেন্দ্র সচিবদের পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার বিষয়ে পরামর্শ দেন।

এ সময় পরীক্ষাকালীন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।

পরিদর্শনের সময় তার সঙ্গে ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনসহ স্থানীয় নেতারা।

পরে কেন্দ্রের বাইরে অভিভাবকদের জন্য করা ছাউনি ও সুপেয় পানির ব্যবস্থাও পরিদর্শন করেন বিরোধীদলীয় নেতা। প্রচণ্ড গরমে এ উদ্যোগকে স্বাগত জানিয়ে অভিভাবকরা সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ