রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

জুমা শেষে ফেরার পথে ট্রাকচাপায় খতিবের মৃত্যু


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

চট্টগ্রামের মিরসরাইয়ে জুমার নামাজে ইমামতি শেষে ফেরার পথে ডাম্প ট্রাকের ধাক্কায় চলন্ত মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে এক খতিবের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) বেলা তিনটার দিকে উপজেলার সদর ইউনিয়নের ওয়্যারলেস এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত খতিবের নাম মো. আমিরুল ইসলাম ফারুকী (৪৭)। তিনি উপজেলার মিঠানালা ইউনিয়নের রহমতাবাদ এলাকার মো. জাফর আহমদ ফারুকীর ছেলে। তিনি ওই এলাকার রহমতাবাদ ফারুকীয়া হাফেজিয়া মাদরাসার শিক্ষক ছিলেন। পাশাপাশি তিনি উপজেলার চিনকি আস্তানা এলাকায় একটি মসজিদে জুমার নামাজ পড়াতেন।

স্থানীয় সূত্র জানায়, জুমার নামাজ শেষে মোটরসাইকেলে মিরসরাই উপজেলা সদরে যাচ্ছিলেন আমিরুল ইসলাম। পথে একটি ডাম্প ট্রাক তার মোটরসাইকেলের পেছনে ধাক্কা দেয়। পরে তিনি সড়কে ছিটকে পড়ে দুর্ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের সদস্যরা তার লাশ উদ্ধার করে।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ