রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

বরগুনায় আইসক্রিম কারখানায় আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

বরগুনা সদর উপজেলার ২নং গৌরিচন্না ইউনিয়নের ধুপতি গ্রামে একটি আইসক্রিম কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। 

বুধবার (২৯ এপ্রিল) রাত ৮টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে কারখানাটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বুধবার রাতে হঠাৎ করেই কারখানাটির ভেতর থেকে আগুনের শিখা ছড়িয়ে পড়তে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে আতঙ্ক সৃষ্টি করে। খবর পেয়ে বরগুনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টার বেশি সময়ের চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

প্রাথমিক তদন্ত শেষে ফায়ার সার্ভিস জানিয়েছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে কারখানার ভেতরে থাকা মালামাল ও যন্ত্রপাতির ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি। কারখানা কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

এদিকে জনবসতিপূর্ণ আবাসিক এলাকায় এমন একটি অবৈধ কারখানা পরিচালনা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মন্তব্য, প্রশাসনকে ম্যানেজ করেই এ ধরনের অবৈধ কারখানা গড়ে তোলা হয়েছে।

এলাকাবাসী জানান, গত বছরও একই কারখানায় আরও একবার অগ্নিকাণ্ড ঘটেছিল। বারবার এমন দুর্ঘটনায় তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, আবাসিক এলাকার ভেতর কীভাবে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এমন অবৈধ আইসক্রিম কারখানা ও গোডাউন বছরের পর বছর চলছে, তা আমাদের বোধগম্য নয়। প্রশাসনের নজরদারির অভাবেই আজ আমাদের জানমালের ঝুঁকি বাড়ছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ