রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

মাদরাসা সুপারকে পিটিয়ে হত্যার অভিযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের বেলুয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা আব্দুল হাই আল হাদীকে (৫০) তার নিজ বাড়িতে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) নিহতের স্ত্রী শাহনাজ পারভীন পাঁচজনকে আসামি করে গোপালপুর থানায় খুনের মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, সুপার আব্দুল হাই আল হাদী (৫০) নগদাশিমলা ইউনিয়নের দক্ষিণ বিলডগা গ্রামের মোজাফফর আলীর ছেলে।

বাদী শাহনাজ পারভীন মামলায় অভিযোগ করেন, আগে থেকেই পড়শি মাহবুব গংয়ের সাথে তাদের জমিজমা নিয়ে বিরোধ ছিল। গতকাল বুধবার রাতে ছাদে জমে থাকা বৃষ্টির পানি পড়া নিয়ে মাহবুব আলীর সাথে তার ঝগড়া বাধে। এক পর্যায়ে আসামিরা কয়েকজন মিলে তার স্বামীকে পিটিয়ে আহত করে।  পরে গোপালপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

গোপালপুর থানার ওসি আনোয়ার হোসেন জানান, বৃহস্পতিবার সকালে থানায় খুনের মামলা দায়ের করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত চলছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ