রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

পুল নির্মানকাজে দায়িত্বশীলদের অবহেলা, ৬ গ্রামের মানুষ চরম দুর্ভোগে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি-

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার সরসপুর গ্রামের একটি গুরুত্বপূর্ণ পুল দীর্ঘদিন ধরে অকেজো হয়ে পড়ে আছে। স্থানীয়দের অভিযোগ, প্রায় ৬টি গ্রামের মানুষের একমাত্র যাতায়াতের পথ হওয়া সত্ত্বেও পুলটির সংস্কার বা নির্মাণকাজে দায়িত্বশীলদের অবহেলা দেখা যাচ্ছে। এতে করে চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা যায়, পুলটি দীর্ঘদিন ধরে ব্যবহার অনুপযোগী থাকায় মানুষ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন। প্রায়ই ছোট-বড় দুর্ঘটনাও ঘটছে। এতে বিশেষ করে শিক্ষার্থী, বৃদ্ধ ও রোগীদের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

এলাকাবাসী জানান, কিছুদিন আগে পুলটির নির্মাণকাজ শুরু হলেও হঠাৎ করেই তা বন্ধ হয়ে যায়। এরপর থেকে আর কোনো অগ্রগতি দেখা যায়নি। ফলে বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করছে।

একজন স্থানীয় বাসিন্দা বলেন, “এই পুল দিয়ে প্রতিদিন আমাদের বাজার, স্কুল ও হাসপাতালে যেতে হয়। কাজ শুরু হওয়ায় আমরা আশা করেছিলাম দ্রুত সমাধান হবে। কিন্তু হঠাৎ কাজ বন্ধ হয়ে যাওয়ায় আমরা হতাশ।”

অন্য এক ভুক্তভোগী বলেন, “বৃষ্টি হলে এই রাস্তা একেবারে চলাচলের অযোগ্য হয়ে পড়ে। জরুরি সময়ে রোগী নেওয়া খুব কষ্টকর হয়ে যায়।”

এলাকাবাসী দ্রুত পুলটির নির্মাণকাজ পুনরায় চালু করে দ্রুত সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

স্থানীয়দের দাবি, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে এই দুর্ভোগ আরও বাড়বে।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ