রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

মে মাসে ৩ কার্গো এলএনজি আমদানি, আসছে আরও ৮টি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে সরকারের উদ্যোগের অংশ হিসেবে স্পট মার্কেট থেকে এখন পর্যন্ত তিন কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করা হয়েছে। মে মাসে আরো আট কার্গো এলএনজি আমদানির প্রক্রিয়া চলমান রয়েছে।

শনিবার (৯ মে) বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) পরিচালক এ কে এম মিজানুর রহমান বলেন, ‘গ্যাসের চাহিদা পূরণে বিভিন্ন বাজার থেকে আরো আট কার্গো এলএনজি আমদানি করা হবে। এছাড়া জুন মাসে আরো চার কার্গো আমদানির জন্য ইতোমধ্যে চুক্তি সই হয়েছে।’

পেট্রোবাংলা পরিচালক জানান, রাষ্ট্রায়ত্ত্ব পেট্রোবাংলা মে মাসের জন্য মোট ১১টি কার্গো নিশ্চিত করেছে। এগুলোর মধ্যে আজ পর্যন্ত তিনটি দেশে এসেছে। তিনি জানান, সরকার চাহিদা মেটাতে জুন মাসে স্পট মার্কেট এবং দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় চারটি এলএনজি কার্গো নিশ্চিত করেছে। আরো কিছু কার্গো আমদানির প্রক্রিয়া চলমান রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নিয়মিতভাবে এলএনজি আমদানি কার্যক্রম অব্যাহত রেখেছে সরকার। গ্যাস সরবরাহে যাতে কোনো ধরনের বিঘ্ন না ঘটে, সেজন্য বিকল্প উৎস থেকেও এলএনজি আমদানির প্রস্তুতি নিচ্ছে সরকার।

রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের (আরপিজিসিএল) তথ্য অনুযায়ী, এপ্রিল মাসজুড়ে মোট ৯টি এলএনজি কার্গো আমদানি করা হয়েছে। এর মধ্যে আটটি স্পট মার্কেট থেকে এবং একটি দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় কাতার অ্যানার্জি ট্রেডিং (কিউইটি) থেকে আমদানি করা হয়েছে।

আরপিজিসিএল জানায়, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র এবং আফ্রিকার দেশ অ্যাঙ্গোলা থেকে এলএনজিবাহী কার্গোগুলো আমদানি করা হয়েছে।  

সূত্র: বাসস 

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ