রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

ধান তুলতে গিয়ে বজ্রপাতে স্কুলছাত্রীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

সুনামগঞ্জে খলার ধান তুলতে গিয়ে বজ্রপাতে আঁখি আক্তার (১৫) নামক এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। তিনি সদর উপজেলার গৌরারং ইউনিয়নের নলুয়ারপাড় গ্রামের জসিম উদ্দিনের মেয়ে। সে স্থানীয় ইয়াকুব উল্লাহ উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

রোববার (১০ মে) বিকেল ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে নলুয়ারপাড় গ্রামে বাড়ির সামনের খলায় (ধান শুকানোর চাতাল) ধান শুকাতে দেওয়া হয়েছিল। হঠাৎ বৃষ্টি শুরু হলে পরিবারের সদস্যদের সাথে ধান গুছিয়ে আনতে যায় আঁখি। এ সময় আকস্মিক বজ্রপাতে সে গুরুতর আহত হয়। দ্রুত উদ্ধার করে তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, বজ্রপাতে আহত অবস্থায় মেয়েটিকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ