রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

চলন্ত অবস্থা ছিঁড়ে গেলো তিস্তা এক্সপ্রেসের হোস পাইপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ময়মনসিংহের ত্রিশালে চলন্ত অবস্থা ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনের হোস পাইপ ছিড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনা দুর্ভোগে পড়ে ট্রেনটিতে ভ্রমণকারী যাত্রীরা।

বুধবার (১৩ মে) সন্ধ্যা পৌনে ছয়টার দিকে ত্রিশাল উপজেলার ধলা রেলওয়ে স্টেশনের আউটারে এই ঘটনাটি ঘটে।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনটি ধলা রেলওয়ে স্টেশনের আউটার এলাকায় পৌঁছলে হঠাৎ ‘জ’ নম্বর কোচের হোস পাইপ ছিড়ে যায়। এই ঘটনা ট্রেনটি দাঁড়িয়ে যায়। পরে ট্রেনের চালক, পরিচালক ও রেলওয়ে কর্মীরা পুনরায় হোসপাইটি ঠিক করে ৭টা ৫ মিনিটে ট্রেনটি ঢাকার উদ্দেশ্য ছেড়ে যায়।

ওসি আকতার হোসেন আরও বলেন, ঘটনাটি রেলওয়ে স্টেশন এলাকায় হওয়ায় একটি লাইন ব্লক হয়ে গেলেও বিকল্প লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়। বর্তমানে ঢাকা -ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ