রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

ফেসবুকে ইসলাম সম্পর্কে হিন্দু যুবকের কটূক্তি, বিক্ষোভ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নেত্রকোনার বারহাট্টায় ফেসবুকে ইসলাম সম্পর্কে অবমাননাকর মন্তব্যের অভিযোগে অয়ন কান্তি রায় (২৮) নামে এক যুবকের বিরুদ্ধে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে।

বুধবার (১৩ মে) ওই যুবকের ফেসবুক পোস্টকে কেন্দ্র করে অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে তৌহিদি জনতা ও স্থানীয় আলেম-ওলামারা।

অভিযুক্ত অয়ন কান্তি রায় উপজেলার পাঁচরুহি শেখের পাড়া গ্রামের মিলন কান্তি রায়ের ছেলে। তিনি গাজীপুরের একটি কারখানায় কর্মরত বলে জানা গেছে। বিক্ষোভকারীরা বিকেলে বারহাট্টা থানার সামনে জড়ো হয়ে তাকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

উত্তেজনা ছড়িয়ে পড়লে অয়ন এক ভিডিও বার্তায় দাবি করেন, তিনি না বুঝে অন্য একজনের পোস্ট কপি করেছিলেন এবং এজন্য ক্ষমা প্রার্থনা করেন।

উপজেলা হেফাজতে ইসলামের যুগ্ম সাধারণ সম্পাদক আরমান হোসেন বাক্কী বলেন, অবমাননাকর মন্তব্য ও কুরুচিপূর্ণ ছবি যুক্ত করায় মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে। আমরা কোনো অপ্রীতিকর ঘটনা চাই না, তাই আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছি।

বারহাট্টা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিক আহমেদ কমল জানান, বিষয়টি নিয়ে তারা প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ