শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

ট্রাম্পের দাবি: যুক্তরাষ্ট্র জ্বালানি কিনবে চীন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

যুক্তরাষ্ট্রের থেকে জ্বালানি তেল কিনতে চীন রাজি হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার (১৪ মে) চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য দেন তিনি।

ইরানের উপর চীনের প্রভাব রয়েছে কিনা—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, চীন যুক্তরাষ্ট্রের কাছ থেকে তেল কেনার বিষয়ে সম্মত হয়েছে। তিনি বলেন, আমরা চীনা জাহাজগুলোকে টেক্সাস, লুইজিয়ানা ও আলাস্কায় পাঠানো শুরু করবো।

এদিকে, চীনের সঙ্গে বাণিজ্য আলোচনা নিয়েও আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, এবারের বাণিজ্য আলোচনা হয়েছে ‘গতবারের চেয়ে ভালো’। একইসঙ্গে তিনি উল্লেখ করেন, এই আলোচনা আগেরবার সই হওয়া ৩৬টি চুক্তির তুলনায় অনেক বড়।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের উপস্থাপক শন হ্যানিটি ট্রাম্পকে প্রশ্ন করেন, চীন যুক্তরাষ্ট্রের কাছ থেকে কী চায়! জবাবে ট্রাম্প বলেন, আলোচনার জন্য অনেক বিষয় আছে, অনেক কিছু। তবে তিনি বিস্তারিত ব্যাখ্যা করেননি।

জেডএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ