রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

‘জুলাইযোদ্ধার মৃত্যুতে উল্লাসকারীদের ছাড় দেওয়ার অবকাশ নেই’


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

যারা জুলাইযোদ্ধার মৃত্যুতে উল্লাস করছে, তাদের প্রতি বিন্দু পরিমাণ ছাড় দেওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

শনিবার (১৬ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

লিভার সংক্রান্ত জটিলতায় শুক্রবার (১৫ মে) রাতে মারা গেছেন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার। জুলাই অভ্যুত্থানকালে নির্বিচারে ছাত্র-জনতা হত্যার প্রতিবাদে সোচ্চার ছিলেন কারিনা।

এজন্য তার মৃত্যুর পর ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতা-কর্মীরা সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে বিদ্বেষমূলক নানা পোস্ট দিচ্ছেন।

এই বিদ্বেষের দিকে ইঙ্গিত করে রাকিবুল ইসলাম রাকিব তার পোস্টে বলেন, গণহত্যাকারী খুনি হাসিনার অবৈধ শাসনামলে গুম, খুন, নির্যাতন, অর্থপাচার, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়াসহ সর্বশেষ জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানে প্রায় দুই হাজার ছাত্র-জনতাকে হত্যা করাসহ ক্ষমার অযোগ্য অসংখ্য অপরাধ করেও যাদের মাঝে সামান্যতম অনুশোচনা নেই, তাদের প্রতি আমাদেরও সামান্যতম সহানুভূতি নেই।

যে অমানুষগুলো এখনো নগণ্য সংখ্যায় শেখ হাসিনা আসবে বলে স্লোগান দিচ্ছে, জুলাইযোদ্ধার মৃত্যুতে উল্লাস করছে, তাদের প্রতি বিন্দু পরিমাণ ছাড় দেওয়ার সুযোগ নেই।

ছাত্রদল সভাপতি স্পষ্ট বার্তা দিয়ে বলেন, ‘যতদিন বেঁচে থাকব, ততদিন হায়েনাদের বিরুদ্ধে আমরা বাংলাদেশপন্থীরা সদা জাগ্রত থাকব।

এনডি/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ