শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

‘ফটোকার্ডের জন্য ডিবিসি চ্যানেলকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ডিবিসি চ্যানেলের একটি ফটো কার্ডে কিশোর গ্যাংয়ের সদস্যদের মাথায় টুপি সংযোজনের মাধ্যমে ইসলাম ধর্ম ও ধর্মীয় পরিচিতিকে অবমাননা করা হয়েছে। এ ধরনের দায়িত্বজ্ঞানহীন ও আপত্তিকর উপস্থাপনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সংশ্লিষ্ট ফটো কার্ড নির্মাতা এবং এর প্রকাশের সঙ্গে জড়িতদের জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।

শনিবার (১৬ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী এসব কথা বলেন।

বিবৃতিতে তিনি বলেন, সমালোচনার মুখে ফটো কার্ড থেকে টুপি সরিয়ে নেওয়া হলেও ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে যে ধৃষ্টতা প্রদর্শন করা হয়েছে, তা অত্যন্ত নিন্দনীয়। ডিবিসি চ্যানেলের সংশ্লিষ্ট সাংবাদিক বা ফটো কার্ড নির্মাতাকে অবশ্যই এ ঘটনার ব্যাখ্যা দিতে হবে।

তিনি আরও বলেন, বরিশালে কিশোর গ্যাংয়ের হাতে একজন মৎস্য ব্যবসায়ী নিহত হয়েছেন। সেখানে টুপি-পাঞ্জাবির মতো ধর্মীয় উপাদান যুক্ত করার কোনো যৌক্তিকতা নেই। অভিযুক্তদের পরিচয় বিদ্যমান থাকা সত্ত্বেও কল্পিতভাবে তাদের ধর্মীয় পরিচয়ের সঙ্গে সম্পৃক্ত করে উপস্থাপন করা অনভিপ্রেত ও অনৈতিক। এ ধরনের মানসিকতা সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী।

তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ধর্মীয় মূল্যবোধ ও অনুভূতিতে আঘাত হানে—এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে রাষ্ট্রকে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং দায়ীদের উপযুক্ত শাস্তির আওতায় আনতে হবে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ