মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮


সাড়ে পাঁচ ঘণ্টা পর নীলফামারীতে ট্রেন চলাচল স্বাভাবিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

সাড়ে পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর নীলফামারী-সৈয়দপুর রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

রোববার (১৭ মে) সকাল সোয়া আটটার দিকে খয়রাত নগর রেলস্টেশন এলাকায় লাইনের ওপর পড়ে থাকা গাছের ডালে আটকে লাইনচ্যুত হয় খুলনা মেইল ট্রেনের ইঞ্জিনের সামনের দুটি চাকা।

খবর পেয়ে পার্বতীপুর থেকে রিলিফ ট্রেন এসে দুপুর একটার দিকে লাইনচ্যুত ট্রেনটি উদ্ধার করে। এরপর দুপুরের দিকে ট্রেনটি খুলনার উদ্দেশ্যে ছেড়ে যায়।

নীলফামারী রেলস্টেশনের স্টেশন মাস্টার মিঠুন রায় জানান, ট্রেনটি দুপুর দেড়টার দিকে খুলনার উদ্দেশ্যে রওনা হয়েছে। এই ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ