রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

ইঞ্জিনচালিত ভটভটি উল্টে শ্রমিকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

জয়পুরহাটে ইঞ্জিনচালিত ভটভটি উল্টে মেহেদী হাসান (২২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (১৮ মে) বিকেলে জয়পুরহাট সদর উপজেলার হেলকুন্ডা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মেহেদী হাসান ক্ষেতলাল উপজেলার বুড়াইল গ্রামের  রেজাউল করিমের ছেলে। 

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি নূরে আলম  জানান, মেহেদী হাসান হেলকুন্ডা এলাকায় একটি গরুর খামারে শ্রমিকের কাজ করতেন। 

জয়পুরহাট শহর থেকে ভটভটিতে খড় নিয়ে খামারে ফিরছিলেন। পথে হেলকুন্ডা বাজার এলাকায় আসার পর ভটভটির চালক নিয়ন্ত্রণ হারালে যানটি উল্টে সড়কের পাশে পড়ে যায়। এতে মেহেদী হাসান গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মেহেদী হাসানকে মৃত ঘোষণা করেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ