সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা শনিরআখড়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল সাবেক ব্যাংক কর্মকর্তার চকরিয়াতে মারহামা ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ 'ইসলামের সামনে বৈশ্বিক চ্যালেঞ্জ, জ্ঞানভিত্তিক দাওয়াতের বিকল্প নেই' বিকেএম নেতা মাওলানা ইউসুফ আশরাফের বাইপাস অস্ত্রোপচার, দোয়ার আবেদন মধ্যপ্রাচ্যের ৩ দেশের মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলা বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

বিকেএম নেতা মাওলানা ইউসুফ আশরাফের বাইপাস অস্ত্রোপচার, দোয়ার আবেদন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ হৃদরোগজনিত জটিলতায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর দ্রুত সুস্থতা কামনায় সংগঠনের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়ার আবেদন জানানো হয়েছে।

জানা গেছে, গত ১১ জুলাই হৃদরোগজনিত সমস্যায় তিনি হাসপাতালে ভর্তি হন। পরদিন ১২ জুলাই দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় ছয় ঘণ্টাব্যাপী তাঁর হার্টের সফল বাইপাস অস্ত্রোপচার সম্পন্ন হয়।

সোমবার (১৩ জুলাই) সকালে তাঁর জ্ঞান ফিরেছে। চিকিৎসকদের বরাত দিয়ে জানানো হয়েছে, আলহামদুলিল্লাহ, তাঁর শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে। বর্তমানে তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে চিকিৎসকদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে রয়েছেন।

বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে মহান আল্লাহ তাআলার দরবারে মাওলানা ইউসুফ আশরাফের দ্রুত পূর্ণ সুস্থতা, দীর্ঘ নেক হায়াত ও সার্বিক কল্যাণ কামনা করা হয়েছে। একই সঙ্গে সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং দেশবাসীর প্রতি তাঁর সুস্থতার জন্য আন্তরিকভাবে দোয়া করার আহ্বান জানানো হয়েছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ