মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ

বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের বন্যাকবলিত মানুষের পাশে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সংগঠনের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ বিভাগের সরাসরি তত্ত্বাবধানে বিভিন্ন এলাকায় খাদ্য ও প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করা হচ্ছে।

মঙ্গলবার (১৪ জুলাই) সারাদিন চট্টগ্রামের বাঁশখালীর কালিপুর, বনাকাটা, জালিয়াঘাটা, হাজীপাড়া, ছনুয়া, শীলকূপ ও পৌরসভাসহ বিভিন্ন এলাকায় বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সেক্রেটারি ও বাঁশখালী আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী হাফেজ মাওলানা রুহুল্লাহ।

এ সময় আরও উপস্থিত ছিলেন মাওলানা মোজাম্মেল হক, মাওলানা ইয়াসীন আমিনী, নবাব আলী, মাওলানা কারী ফোরকান, মাওলানা জসিম উদ্দীন মেসবাহ, মাওলানা মুনির, মোহাম্মদ আবদুল কাদেরসহ স্থানীয় নেতাকর্মীরা।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, বন্যাদুর্গত মানুষের দুর্ভোগ লাঘবে কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ বিভাগের তত্ত্বাবধানে মানবিক সহায়তা কার্যক্রম চলমান থাকবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনেও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলে জানানো হয়েছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ