বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি ঘরানার ইসলামি দলগুলোর সঙ্গে হেফাজতের বৈঠক কাল অপ্রয়োজনীয় সিজার কে না বলি জমিয়তে উলামায়ে হিন্দের আইনি লড়াই, খালাস পেলেন ৬ মুসলিম যুবক দৈনন্দিন জীবনে নবীজির (সা.) সুন্নাহ আন্দোলনের মধ্যেই এইচএসসি পরীক্ষা, বেড়েছে অনুপস্থিতির সংখ্যা মন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে, শিক্ষার্থীদের ছয় দফা ঢাকায় ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) রিসার্চ ইনস্টিটিউট’-এর যাত্রা বন্যা দুর্গতদের দ্রুত পুনর্বাসনের আহ্বান খেলাফত মজলিসের ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ আমিরে মজলিসের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ

সাইয়েদ আসজাদ মাদানীর সফর উপলক্ষে প্রস্তুতি সভা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

উপমহাদেশের প্রখ্যাত আলেম, ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম পুরোধা, দারুল উলূম দেওবন্দের সাবেক শাইখুল হাদিস শাইখুল ইসলাম হজরত মাওলানা হোসাইন আহমদ মাদানী (রহ.)-এর সুযোগ্য সন্তান, বিশিষ্ট ইসলামি ব্যক্তিত্ব হজরত মাওলানা সাইয়েদ আসজাদ মাদানীর আসন্ন বাংলাদেশ সফর উপলক্ষে রাজধানীর আরজাবাদ মাদরাসায় সংবর্ধনা কমিটির এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ জুলাই) বাদ জোহর অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি ও শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক।

সভায় উপস্থিত ছিলেন আরজাবাদ মাদরাসার মুহতামিম মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, জমিয়তের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মাওলানা শামসুল আরেফিন খান সাদী, মাওলানা মাসউদুল করিম, মাওলানা মতিউর রহমান গাজীপুরী, মাওলানা লোকমান মাযহারী, মাওলানা রশীদ বিন ওয়াক্কাস, মুফতি ইমরানুল বারী সিরাজী, মাওলানা নুর মোহাম্মদ কাসেমী, মাওলানা আখতারুজ্জামান, মাওলানা নাজমুল হাসান বিন নূরী, মুফতি নূরুল আলম ইসহাকীসহ জমিয়ত ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ।

সভায় সাইয়েদ আসজাদ মাদানীর বাংলাদেশ সফরকে সফল, সুশৃঙ্খল ও মর্যাদাপূর্ণভাবে সম্পন্ন করতে বিভিন্ন উপকমিটি গঠন, দায়িত্ব বণ্টন এবং সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বক্তারা বলেন, সাইয়েদ আসজাদ মাদানীর বাংলাদেশ সফর দেশের আলেম-উলামা, ছাত্রসমাজ এবং দ্বীনি অঙ্গনের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাঁর এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের উলামায়ে কেরামের পারস্পরিক সম্পর্ক, ইলমী ঐতিহ্য এবং দেওবন্দী ধারার ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হবে বলে তারা আশা প্রকাশ করেন।

এ সময় উপস্থিত নেতৃবৃন্দ সংবর্ধনা অনুষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে সফর ও অনুষ্ঠানকে সর্বাত্মকভাবে সফল করার আহ্বান জানান।

উল্লেখ্য, আওলাদে রাসূল হজরত আল্লামা সাইয়েদ আসজাদ মাদানী দামাত বারাকাতুহুম আগামী ৯ নভেম্বর থেকে ১৯ নভেম্বর ২০২৬ পর্যন্ত বাংলাদেশ সফর করবেন। এ সময় তিনি বিভিন্ন ধর্মীয়, শিক্ষামূলক ও দাওয়াতি কর্মসূচিতে অংশগ্রহণ করবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আওয়ার ইসলাম/জেডএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ