শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম

মাওলানা ইসমাঈল নূরপুরীকে দেখতে হাসপাতালে আমিরে মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ খেলাফত মজলিসের সাবেক আমির ও বর্তমান অভিভাবক পরিষদের চেয়ারম্যান, জামিয়া কুরআনিয়া মে'রাজুল উলুম বৌয়াকুড় মাদরাসার শায়খুল হাদিস মাওলানা ইসমাঈল নূরপুরীর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে যান বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

সোমবার (২০ জুলাই) বিকেল ৩টায় তিনি হাসপাতালে গিয়ে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে চিকিৎসাধীন প্রবীণ এ আলেমের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলে তাঁর চিকিৎসার সর্বশেষ অগ্রগতি সম্পর্কে অবহিত হন।

এ সময় মাওলানা মামুনুল হক আল্লামা ইসমাঈল নূরপুরীর দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করে মহান আল্লাহ তায়ালার দরবারে বিশেষ দোয়া করেন। পাশাপাশি তাঁর চিকিৎসার সার্বিক বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও প্রদান করেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ