মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ।। ৬ শ্রাবণ ১৪৩৩ ।। ৭ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতে ভ্রমণ-সতর্কতা জারির আহ্বান আবদুর রব ইউসুফীর ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নতুন কমিটি ঘোষণা ‘আলেম-উলামাদের রাজনৈতিক দূরদৃষ্টিসম্পন্ন ভূমিকা পালন করতে হবে’ সাতক্ষীরায় তৃতীয় শ্রেণির স্কুলছাত্রীকে হত্যা, গণপিটুনিতে অভিযুক্ত নারী নিহত কুরআনের শিক্ষা ও সৌন্দর্যমণ্ডিত তেলাওয়াতের বার্তা বিশ্বে ছড়িয়ে দেওয়ার আহ্বান ঝড় ও বজ্রবৃষ্টির আশঙ্কা, ১৭ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা ইরানের বিরুদ্ধে নৌ-অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র জুলাই আন্দোলনে মাদরাসা শিক্ষার্থীদের অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি উম্মুল কুরা মহিলা মাদরাসার পরিচালকের মুক্তির দাবিতে মানববন্ধন  প্রধানমন্ত্রীর নৈশভোজে মাওলানা ইসলামাবাদী-ইকরামের নেতৃত্বাধীন জমিয়ত

বন্যা: ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় ত্রাণ তহবিলে ঢাকা মহানগর দক্ষিণের অনুদান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

দেশের বন্যাদুর্গত মানুষের সহায়তায় ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় ত্রাণ তহবিলে অনুদানের চেক প্রদান করেছে দলের ঢাকা মহানগর দক্ষিণ শাখা।

সোমবার (২০ জুলাই) দুপুরে রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে দলের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)-এর হাতে আনুষ্ঠানিকভাবে এ অনুদানের চেক তুলে দেওয়া হয়।

চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, সহকারী মহাসচিব ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী মাওলানা শেখ ফজলুল করীম মারুফ, ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি আলহাজ আলতাফ হোসেন, সহ-সভাপতি আলহাজ আনোয়ার হোসেন, সেক্রেটারি আলহাজ আবদুল আউয়াল মজুমদার, যুগ্ম সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক কে এম শরীয়াতুল্লাহ, দফতর সম্পাদক অধ্যাপক ফজলুল হক মৃধা, অর্থ ও প্রকাশনা সম্পাদক আলহাজ নজরুল ইসলাম খোকন, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক গোলামুর রহমান আজম, সহ-দফতর সম্পাদক গাজী নাজিমুদ্দিন, সহ-প্রশিক্ষণ সম্পাদক মুফতি আলামিন আল ইহসান, সদস্য হাফেজ সালাহউদ্দিনসহ কেন্দ্রীয় ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতারা।

অনুষ্ঠানে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রতি আহ্বান জানানো হয়। পাশাপাশি দুর্যোগকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য মানবিক সহায়তা কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, দেশের বিভিন্ন অঞ্চলে বন্যাকবলিত মানুষের খাদ্য, বিশুদ্ধ পানি, চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ত্রাণসামগ্রী পৌঁছে দিতে কেন্দ্রীয় ত্রাণ তহবিলের মাধ্যমে ধারাবাহিকভাবে সহায়তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ