রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭


মিরপুরে সাইনবোর্ড লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট ৩ মাদরাসা শিক্ষার্থী


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

রাজধানীর মিরপুরে একটি মাদরাসার সাইনবোর্ড স্থাপনের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শিক্ষার্থী দগ্ধ হয়েছেন। আহতদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

রোববার (১৪ জুন) দুপুর প্রায় ১টার দিকে মিরপুরের দুয়ারিপাড়া বাজার জামে মসজিদ সংলগ্ন একটি মাদরাসায় এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন—মো. মারুফ (১২), মো. খাইরুল (১৪) ও মো. সালমান (২৬)।

দগ্ধ মারুফের ভাই মামুন জানান, রূপনগর এলাকার আশরাফুল উলুম মাদরাসার ছাদে কয়েকজন শিক্ষার্থী সাইনবোর্ড লাগানোর কাজ করছিলেন। এ সময় পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সংস্পর্শে এসে তারা বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যান।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, মিরপুর থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ দুই শিশুসহ তিনজনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসা ও পর্যবেক্ষণে রাখা হয়েছে।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ