বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :

বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

বুধবার (১৭ জুন) মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রধানমন্ত্রীর এ আগমন উপলক্ষে মৌলভীবাজার ও শ্রীমঙ্গলে এ-দিন বন্ধ থাকবে ৯২ টি চা বাগান। একইসঙ্গে অনেক চা বাগান শ্রমিকের সপ্তাহিক তলব আগাম প্রদান করেছে।

সূত্রে জানা গেছে, বুধবার মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও মৌলভীবাজার সদরে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে চা শ্রমিকেরা যাতে প্রধানমন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত হতে পারেন এজন্য বাগানগুলো বুধবার বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে শ্রমিকেরা বুধবার বন্ধ পেলেও এর পরিবর্তে আগামী রোববার কাজ করতে হবে। এছাড়া বৃহস্পতিবারের পরিবর্তে অনেক চা বাগানে শ্রমিকদের সপ্তাহিক তলব মঙ্গলবার প্রদান করা হয়েছে।

মৃর্ত্তিঙ্গা চা বাগানের ডেপুটি ম্যানেজার ইমন আহমদ বলেন, আমাদের চা বাগান বুধবার বন্ধ থাকবে। বুধবারের পরিবর্তে শ্রমিকেরা রোববার কাজ করবেন। আমরা ইতোমধ্যে শ্রমিকদের সাপ্তাহিক মজুরি প্রদান করেছি।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ