সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৬ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
সংসদে সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে আলোচনা মঙ্গলবার মাকতাবাতুল ফাতাহর আয়োজনে বৃত্তি প্রদান ও মতবিনিময় সভা কাল জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাব ভালো নেই শহীদ মুগ্ধর বাবা, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্নিগ্ধ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের ১১ নির্দেশনা নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ইসলাম শিক্ষাখাত ইবাদতখানা, শিক্ষাদান সদকায়ে জারিয়া: শিক্ষামন্ত্রী 'স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের ব্যাখ্যা না দিয়ে সন্ত্রাসীদের বিচারের দিকে নজর দেওয়া দরকার' হাজিরা দিতে গিয়ে কারাগারে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী

‘মাধ্যমিকে প্রধান শিক্ষকের পদ শূন্য ৫ হাজার ১৮৪টি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, দেশে বর্তমানে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা ১৮ হাজার ৯৬৮টি। এর মধ্যে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে ৫ হাজার ১৮৪টি বিদ্যালয়ে।

বুধবার (২৬ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে ঝিনাইদহের সংসদ সদস্য নাসের শাহরিয়ার জাহেদীর এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে টেবিলে প্রশ্নোত্তর উপস্থাপন করা হয়।

মন্ত্রী জানান, প্রধান শিক্ষকের শূন্য পদগুলোর মধ্যে ১ হাজার ৯৮১টি পদে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দায়িত্ব পালন করছেন। ২০২৩ খ্রিষ্টোব্দে ৭৯ জন সহকারী প্রধান শিক্ষককে প্রধান শিক্ষক পদে পদোন্নতি দেয়া হয়েছে। পরবর্তী শূন্য পদ পূরণে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হয়েছে।

সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনের লিখিত প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে ১১৪টি, যার মধ্যে শিক্ষা কার্যক্রম চলছে ১০৫টিতে। এসব বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৩৭টিতে ভাইস-চ্যান্সেলর (উপাচার্য) ও ৩৪ টিতে ট্রেজারার পদ শূন্য রয়েছে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ