সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৬ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
সংসদে সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে আলোচনা মঙ্গলবার মাকতাবাতুল ফাতাহর আয়োজনে বৃত্তি প্রদান ও মতবিনিময় সভা কাল জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাব ভালো নেই শহীদ মুগ্ধর বাবা, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্নিগ্ধ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের ১১ নির্দেশনা নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ইসলাম শিক্ষাখাত ইবাদতখানা, শিক্ষাদান সদকায়ে জারিয়া: শিক্ষামন্ত্রী 'স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের ব্যাখ্যা না দিয়ে সন্ত্রাসীদের বিচারের দিকে নজর দেওয়া দরকার' হাজিরা দিতে গিয়ে কারাগারে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী

ইউজিসির নতুন সচিব ড. ফখরুল ইসলাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ড. মো. ফখরুল ইসলাম

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের রিসার্চ সাপোর্ট অ্যান্ড পাবলিকেশন বিভাগের পরিচালক ড. মো. ফখরুল ইসলামকে কমিশনের সচিব পদে বদলি করা হয়েছে। আর সচিব ড. ফেরদৌস জামানকে কমিশনের রিসার্চ সাপোর্ট অ্যান্ড পাবলিকেশন বিভাগের পরিচালক হিসেবে বদলি করা হয়।

রোববার এই বদলি ও পদায়নের আদেশ জারি করা হয়। এরপর বিকেলে সচিব হিসেবে নতুন পদে যোগ দেন ড. মো. ফখরুল ইসলাম।

তিনি কমিশনের যুগ্ম সচিব ও পরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিভাগে মাস্টার্স, এমফিল ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এছাড়া, যুক্তরাজ্যের একটি বিশ্ববিদ্যালয় থেকে ইএলটির ওপর ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা তিনটি। তিনি এমটিসিপি (মালয়েশিয়া), নাফিক (নেদারল্যান্ডস), সিডা (সুইডেন), এসসিপি (সিংগাপুর) এবং এসডিসি ফেলোশিপের আওতায় উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ