সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৬ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
সংসদে সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে আলোচনা মঙ্গলবার মাকতাবাতুল ফাতাহর আয়োজনে বৃত্তি প্রদান ও মতবিনিময় সভা কাল জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাব ভালো নেই শহীদ মুগ্ধর বাবা, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্নিগ্ধ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের ১১ নির্দেশনা নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ইসলাম শিক্ষাখাত ইবাদতখানা, শিক্ষাদান সদকায়ে জারিয়া: শিক্ষামন্ত্রী 'স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের ব্যাখ্যা না দিয়ে সন্ত্রাসীদের বিচারের দিকে নজর দেওয়া দরকার' হাজিরা দিতে গিয়ে কারাগারে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী

ইবতেদায়ি মাদরাসার শিক্ষকদের জন্য সুখবর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার প্রধান শিক্ষক এবং সহকারী ও জুনিয়র শিক্ষকদের মাসিক অনুদান (এমপিও) বাড়িয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার (১৩ আগস্ট) মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, অনুদানভুক্ত এক হাজার ৫১৯টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার প্রধান শিক্ষকের মাসিক অনুদান দুই হাজার ৫০০ টাকা থেকে বৃদ্ধি করে তিন হাজার ৫০০ টাকা এবং সহকারী ও জুনিয়র শিক্ষকের মাসিক অনুদান দুই হাজার ৩০০ টাকা থেকে বৃদ্ধি করে তিন হাজার ৩০০ টাকা শর্তসাপেক্ষে উন্নীতকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হলো।

এতে আরও বলা হয়, শুধু কর্মরত শিক্ষকদেরকে এ অনুদান দিতে হবে এবং এ অনুদান দিতে সরকারের যাবতীয় আর্থিক বিধি-বিধান অনুসরণ করতে হবে।

এর আগে, ৩১ জুলাই অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাজেট শাখার সিনিয়র সহকারী সচিব শাহরিয়ার জামিল স্বাক্ষরিত বেতন বাড়ানোর আদেশ শিক্ষা মন্ত্রণালয়ের পাঠানো হয়।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ