সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৬ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
সংসদে সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে আলোচনা মঙ্গলবার মাকতাবাতুল ফাতাহর আয়োজনে বৃত্তি প্রদান ও মতবিনিময় সভা কাল জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাব ভালো নেই শহীদ মুগ্ধর বাবা, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্নিগ্ধ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের ১১ নির্দেশনা নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ইসলাম শিক্ষাখাত ইবাদতখানা, শিক্ষাদান সদকায়ে জারিয়া: শিক্ষামন্ত্রী 'স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের ব্যাখ্যা না দিয়ে সন্ত্রাসীদের বিচারের দিকে নজর দেওয়া দরকার' হাজিরা দিতে গিয়ে কারাগারে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী

পরীক্ষার্থী নিবন্ধন কার্যক্রম অনলাইনে নয়, পূর্বের নিয়মেই হবে : বেফাক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ

|| হাসান আল মাহমুদ ||

কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ জানিয়েছে, ৪৮তম কেন্দ্রীয় পরীক্ষা-১৪৪৬ পরীক্ষার্থী নিবন্ধন কার্যক্রম অনলাইনে হওয়ার কথা থাকলেও এবার হচ্ছে না। পূর্বের নিয়মেই নিবন্ধনের কাগজপত্র বেফাকের মারকাযসমূহে পাঠিয়ে দেওয়া হবে।

আজ সোমবার (২৬ আগস্ট) এক বিজ্ঞপ্তি প্রকাশ করে বোর্ডটি এ কথা জানায়।

প্রধান পরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বেফাক জানায়, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর অন্তর্ভুক্ত সকল মাদরাসার কর্তৃপক্ষকে জানানো যাচ্ছে যে, ৪৮তম কেন্দ্রীয় পরীক্ষা-১৪৪৬ হিজরি/২০২৫ ঈসাব্দ-এর পরীক্ষার্থী নিবন্ধন কার্যক্রম অনলাইন সফটওয়্যারের মাধ্যমে সম্পাদনের যথাসাধ্য চেষ্টা করা হয়েছিল এবং তা সফল হবে বলে প্রবল ধারণা ছিল। কিন্তু দেশে ছাত্র-জনতার আন্দোলন এবং সরকার পরিবর্তন পরিক্রমা চলাকালে নেট বন্ধ থাকাসহ বিভিন্ন কারণে দায়িত্বপ্রাপ্ত কোম্পানি সফটওয়্যার সক্রিয় ও কার্যকর করতে অক্ষম হওয়ায় এই মুহূর্তে অনলাইনে নিবন্ধন প্রক্রিয়া বাস্তবায়ন করা সম্ভব হচ্ছেনা। পাশাপাশি আকস্মিক বন্যা ও বাঁধভাঙ্গা পানিতে দেশের অনেকগুলো জেলার জনজীবন বিপর্যস্ত। সেসব জায়গায় বিদ্যুৎ ও নেট সম্পূর্ণরূপে বিঘ্নিত।

সুতরাং সার্বিক পরিস্থিতি বিবেচনায় ২০-০২-১৪৪৬ হিজরি বেফাকের অনলাইন ভিত্তিক সফটওয়‍্যার বাস্তবায়ন সাব-কমিটি, সফটওয়্যার কোম্পানি ও মজলিসে খাসের প্রতিনিধিবর্গের সমন্বিত বিশেষ সভার সিদ্ধান্তক্রমে চলতি বছর নিবন্ধন কার্যক্রম পূর্বকার প্রচলিত স্বাভাবিক পদ্ধতিতে সম্পন্ন করা হবে। শীঘ্রই নিবন্ধনের কাগজপত্র বেফাকের মারকাযসমূহে পাঠিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ