যুবায়ের হাসান, ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহ সদরে অবস্থিত জামিয়া আরাবিয়া মিফতাহুল উলূমের আবনা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৫ জানুয়ারি) অনুষ্ঠানটি শুরু হয় সকাল নয়টায়, চলে বিকেল পর্যন্ত ।
জামিয়ার সম্মানিত মুহতামিম মুফতি দেলোয়ার বলেন, এই আয়োজনের মাধ্যমে ছাত্র উস্তাদদের মাঝে এক নতুন সংযোগ তৈরি হবে, যা সমাজ গঠনে অবদান রাখবে। তিনি আরও বলেন, আমরা এ সম্মেলন সফল করার লক্ষ্যে আবনা পরিষদ গঠন করেছিলাম। আবনা কমিটির দায়িত্বশীলগণ জেলা উপজেলা সফর করেছেন। ব্যাপক সাড়াও মিলেছিল। আমরা আশাবাদী এ সম্মেলন জাতির কল্যাণ বয়ে আনবে।