বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

যাত্রাবাড়ী মাদরাসায় কাল বুখারী শরীফের শেষ সবক পড়াবেন আল্লামা মাহমুদুল হাসান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তানবিরুল হক আবিদ, বিশেষ প্রতিবেদক

রাজধানী ঢাকার ঐতিহ্যবাহী ধর্মীয় বিদ্যাপীঠ জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়ার বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল আগামীকাল ২৩ শে জানুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে।  

বৃহস্পতিবার বাদ যোহর জামিয়া প্রাঙ্গণে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে ওয়াজ ও দোয়া মাহফিলের। চলবে রাত দশটা পর্যন্ত। মাগরিবের নামাজের পর বুখারী শরীফের শেষ সবক পড়াবেন প্রতিষ্ঠানটির মুহতামিম কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাক ও হাইআতুল উলয়ার চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান।

এর আগে বেলার ১১ টা থেকে শুরু হবে পাগড়ি প্রদান অনুষ্ঠান। হিফজ, দাওরায়ে হাদিস ও তাখাসুস সমাপনকারী প্রায় ১৫ শতাধিক শিক্ষার্থী পাবেন বিশেষ সম্মাননা ‘পাগড়ি’।

সরেজমিনে দেখা গেছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষ সমাপনকারী ছাত্রদের মধ্যে চলছে আনন্দের আমেজ। বাজছে বিদায়ের ঘন্টা। শেষ মুহূর্তটুকু স্মৃতিময় করে রাখতে ক্যালেন্ডার, ডায়েরি, ক্রেস্ট, চাবির রিং তৈয়ার নিয়ে প্রস্তুতি নিচ্ছে যে যার মতো।

এদিকে আগামীকালের দোয়া মাহফিলে সকলকে আমন্ত্রণ জানিয়ে চিঠি প্রকাশ করেছে মাদরাসা কর্তৃপক্ষ।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ