বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

কাল ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া ইউনুছিয়ায় যাচ্ছেন সাইয়েদ আরশাদ মাদানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| আতাউল্লাহ নাবহান ||

কাল (২৫ জানুয়ারি) ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী জামিয়া ইউনুছিয়ার খতমে বুখারী উপলক্ষে দুআ মাহফিলে যাচ্ছেন দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিসিন ব্রিটিশ বিরোধী আন্দোলনের আনায়ক, শায়খুল আরব ওয়াল আজম আল্লামা সাইয়েদ হুসাইন আহমদ মাদানী রহ. এর জানেশীন ও সুযোগ্য সাহেবজাদা, আমীরুল হিন্দ জমিয়তে উলামায়ে হিন্দ ভারতের সভাপতি আল্লামা সাইয়্যেদ আরশাদ মাদানী।

কাল শনিবার বাদ যোহর জামিয়া ইউনুছিয়া মাদরাসা মসজিদে এ অনুষ্ঠান শুরু হবে।  

এতে সভাপতিত্ব করবেন আল্লামা শায়খ সাজিদুর রহমান (ছদর, এদারায়ে তালিমিয়া ব্রাহ্মণবাড়িয়া, শায়খুল হাদিস জামিয়া ইউনুছিয়া ব্রাহ্মণবাড়িয়া), মাওলানা শামছুল হক ছাতিয়ানী (মহাসচিব, এদারায়ে তালিমিয়া ব্রাহ্মণবাড়িয়া, সিনিয়র শিক্ষক, জামিয়া ইউনুছিয়া ব্রাহ্মণবাড়িয়া)।

এছাড়া, মাহফিলে শীর্ষস্থানীয় বরেণ্য উলামা-মাশায়েখ উপস্থিত থাকবেন।

এদিকে প্রতিষ্ঠানটির মুহতামিম আল্লামা মুফতী মুবারকুল্লাহ্ অনুষ্ঠানে উপস্থিত হতে সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ