সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ ৬ হাজার ৫৩১ জনের নিয়োগ বাতিল করেছেন হাইকোর্ট। মেধার ভিত্তিতে নিয়োগের নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ এ্ই রায় দেন।
এর আগে গত ১৯ নভেম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ৬ হাজার ৫৩১ জনের নিয়োগের সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্ট। কোটা পদ্ধতিতে তাদের নিয়োগ দেওয়ায় আদালত থেকে এ আদেশ দেওয়া হয়। পাশাপাশি আদালত রুল জারি করা হয় ।