সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


‘কুরআনের সাথে সম্পৃক্ততা মানুষকে আলোকিত করে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কুমিল্লার দেবিদ্বার উপজেলাধীন বেতুয়া হুজুরের বাড়িতে প্রখ্যাত মুফাসসিরে কুরআন মাওলানা আবুল হাশেম (রহ.) ও মাওলানা রুহুল আমিন হাশেমী (রহ.)-এর স্মরণে বেতুয়া হাশেমিয়া দারুস সুন্নাহ মাদরাসার উদ্যোগে ১২তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল শুক্রবার (২১ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে বেতুয়া হুজুরের ভক্ত মরিদানের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

জৈনপুরের পীর সাহেব মাওলানা আয়াজ আহমাদ জুবাইরী ওয়া সিদ্দিকীর সভাপতিত্বে এবং বেতুয়া হাশেমিয়া দারুস সুন্নাহ মাদরাসার পরিচালক মাওলানা মুহাম্মদ ছফিউল্লাহ হাশেমীর পরিচালনায় এ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান অতিথি হিসেবে বয়ান করেন বিশ্ববরেণ্য মুফাসসিরে কুরআন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহ.)-এর সুযোগ্য সাহেবজাদা আলহাজ্ব শামীম সাঈদী। মাহফিলে আরো বয়ান করেন প্রখ্যাত মুফাসসিরে কুরআন মাওলানা মুফতি ড. আবুল কালাম আজাদ বাশার, প্রখ্যাত আলেমে দীন মাওলানা মুহাদ্দিস আবু নছর আশরাফী, জাতীয় উলামা-মাশায়েখ আইম্মা পরিষদ বাংলাদেশের কেন্দ্রীয় দাওয়াহ্ বিষয়ক সম্পাদক মাওলানা মুহাদ্দিস মাহবুবুর রহমান আশরাফী, মাওলানা শাহ মুহাম্মদ বাহাউদ্দীন আহমদ পীর সাহেব, মাওলাà¦