সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৬ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান আলোকিত সমাজ বিনির্মাণে মাওলানা শাহ তৈয়্যেব আশরাফের বহুমুখী খেদমত কেন শিক্ষকতা বিমুখ হচ্ছেন মেধাবী কওমি তরুণরা? নারায়ণগঞ্জের জামিয়া আরাবিয়া দারুল উলুম বাগে জান্নাতে ভর্তি কার্যক্রম চলছে হেফাজত মহাসচিবের সহধর্মিণীর ইন্তেকালে জমিয়তের শোক ফেনীতে কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল চালকের ইরানের তেল-খার্গ দ্বীপ দখলে নেওয়ার হুমকি ট্রাম্পের মধ্যপ্রাচ্যে আজও বাতিল ১৮ ফ্লাইট আজ শহীদ জিয়ার মাজারে শ্রদ্ধা জানাবেন সব জেলা পরিষদ প্রশাসক চৌধুরীপাড়ার শেখ জনূরুদ্দীন রহ. দারুল কুরআন মাদরাসার সবক উদ্বোধন মঙ্গলবার

মাদরাসায় যাওয়ার পথে শিশুকে ধর্ষণ চেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাদরাসায় যাওয়ার পথে সাত বছর বয়সী এক শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে।  

রোববার (২ মার্চ) এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। এর আগে, গতকাল শনিবার (১ মার্চ) ভোরে এ ঘটনা ঘটে।  

অভিযুক্ত মো.শারুপ (১৮) উপজেলার মুছাপুর ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের সিরাজ মিয়ার নতুন বাড়ির নুর নবীর ছেলে।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে মাদরাসায় আরবি পড়ার জন্য যাওয়ার পথে শারুপ ভিকটিমকে রাস্তা থেকে নিরিবিলি জায়গায় নিয়ে ধর্ষণের চেষ্টা করে। ওই সময় এক পথচারী দেখে ফেললে শারুপ পালিয়ে যায়। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজনদের মাধ্যমে আপস-মীমাংসার চেষ্টা চলে। ভিকটিমের মা সঠিক বিচারের দাবিতে স্থানীয় মীমাংসাতে রাজি হননি। একপর্যায়ে ভিকটিমের মাকে বিশ হাজার টাকার প্রলোভন দেখানো হয়।

জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌয়জুল আজিম বলেন, ধর্ষণের চেষ্টার অভিযোগে একজনকে আসামি করে মামলা নেওয়া হয়েছে। পুলিশ আসামিকে গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে। অপরদিকে, ভুক্তভোগী শিশুকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ