শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

আলমডাঙ্গায় পলাশি দিবসের আলোচনাসভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আজ ২৩ জুন। ঐতিহাসিক পলাশী দিবস। বাঙালি জাতির পরাজয়ের এক বেদনাবহ দিন। আজ বাদ আসর নিমগ্ন পাঠাগারে দিবসটি উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। কবি আহমাদ কাজলের উপস্থাপনায় অনুষ্ঠানে পলাশী যুদ্ধের ইতিহাস ও শিক্ষা নিয়ে আলোচনা করেন কবি তামিম হোসাইন ডালিম, কাজল আহমেদ ও নাদিউজ্জামান রিজভী। 

সবশেষে আলোচনা করেন শায়খ ইমদাদুল হক। তিনি তার বক্তব্যে বলেন, পলাশীর পরাজয়কে বাঙালি জাতির পরাজয় বলা হলেও এ পরাজয় মূলত ছিল মুসলিম জাতির। কেননা বাঙালি হিন্দু এ পরাজয়ে কিছু তো হারায়ই না। বরং শাসকগোষ্ঠীর আনুকূল্য পেয়ে রাতারাতি আঙুল ফুলে বটগাছে পরিণত হয়। আর বাঙালি মুসলমানরা শাসকগোষ্ঠীর সীমাহীন নিপীড়ন ও নিষ্পেষণে মাটিতে মিশে যায়। তারা সেই পরাজয় থেকে আজও মুক্তি পায়নি। যদিও তাদের ভূখণ্ড স্বাধীন হয়েছে, তারা লাভ করেছে রাজনৈতিক বিজয়। নানা ক্ষেত্রে তাদের পরাজিত অবস্থান এখন প্রকটভাবে দৃশ্যমান। 

আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) শহরের আনন্দধাম মহল্লায় অবস্থিত নিমগ্ন পাঠাগার আয়োজিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সালাউদ্দিন আহমেদ, তাওহিদ খান, রোহান, সাব্বির, আবু শুয়াইব শিমুল, বেলà