সংরক্ষণের অভাবে প্রতিবছরই নষ্ট হয়ে থাকে পশুর চামড়া। এবারের কোরবানির ঈদেও তার ব্যতিক্রম ছিল না। রাস্তায় পড়ে থাকতে দেখা গেছে পশুর চামড়া। তবে সমস্যা সমাধানে পশুর চামড়া সংরক্ষণে যুগান্তকারী, সাশ্রয়ী এবং পরিবেশবান্ধব এক পদ্ধতি নিয়ে এসেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) একদল গবেষক। নতুন এ পদ্ধতিতে লবণের পরিবর্তে পারএসিটিক এসিড (পিএএ) ব্যবহার করে চামড়া এক মাসেরও বেশি সময় সংরক্ষণ করা যাবে। এতে শ্রমিকের প্রয়োজন কম হওয়ার সাথে কমে আসবে খরচও।
জানা যায়, গবেষণার প্রধান ছিলেন বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও রাসায়নিক প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম। সহ-গবেষক ছিলেন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের মাস্টার্স শিক্ষার্থী মো: নাদিম হাসান। ২০২৩ সালে শুরু হওয়া এ গবেষণা পরিচালিত হয়েছে রাবির ‘ফলিত রসায়ন বিভাগের রিসার্চ ল্যাবরেটরি’তে।
গবেষণাটি আন্তর্জাতিক জার্নালে ‘সল্ট ফ্রি প্রিজারভেশন অব অ্যানিম্যাল স্কিন : অ্যান ইকো ফ্রেন্ডলি অ্যাপ্রোচ’ শিরোনামে জমা দেয়া হয়েছে। এর মূল লক্ষ্য হচ্ছে, পরিবেশে লবণজনিত দূষণ (সলিনিটি) কমিয়ে পরিবেশবান্ধব ও সাশ্রয়ী পদ্ধতি