শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

প্রতিযোগিতামূলক সমন্বিত শিক্ষাসেবা দিচ্ছে ইকরা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

জেনারেল ও ইসলাম শিক্ষার সমন্বিত প্রয়াসের মডেল সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন ইকরা বাংলাদেশ স্কুল হবিগঞ্জ ও ইকরা দারুল উলূম মাদরাসা হবিগঞ্জ এর প্রিন্সিপাল আলেম সাংবাদিক হাফিজ মাওলানা মাসউদুল কাদির। তিনি বলেন, হবিগঞ্জে ইকরা জেনারেল ও ইসলাম শিক্ষার বিপ্লব সৃষ্টি করেছে।  জেনারেল বইপুস্তকের সঙ্গে ইসলামের পূর্ণাঙ্গ পড়াশোনা রয়েছে ইকরায়। একজন ইকরা শিক্ষার্থী জাগতিক শিক্ষার পাশাপাশি আখেরাতের পাথেয় সংগ্রহ করতে পারে। 

আজ ২৬ জুন দুপুরে ১ম সেমিস্টার পরীক্ষা ২০২৫ এর ফল ঘোষণার আগে ইকরা হবিগঞ্জ মিলনায়তনে তিনি এসব কথা বলেন।

মাওলানা মাসউদুল কাদির বলেন, প্রতিযোগিতা না থাকলে শিশুরা স্বপ্নচারী হয়ে উঠে না। হেসে খেলে আনন্দের মধ্যেই শিশুকে সামনে এগিয়ে যাবার জন্য যোগ্য করে গড়ে তুলতে হয়। 

অভিভাবকের আস্থার প্রতি সম্মান জানিয়ে মাওলানা মাসউদুল কাদির বলেন, অভিভাবকদের সবকথা হয়তো আমরা পালন করতে পারি না। যারা আস্থা রাখেন, ইকরা শিক্ষা সিলেবাস ও পাঠক্রম তাদেরকে লক্ষ্যে পৌঁছাতে সহায়তা করে।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ