শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

শিক্ষার মানোন্নয়ন ও নববি মানস গঠনে সমন্বিত উদ্যোগ জরুরি: মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সন্তানদের কেবল বই-পুস্তকের জ্ঞান অর্জন করলেই যথেষ্ট নয়; তাদের নৈতিকভাবে দৃঢ়, চরিত্রবান ও সমাজ-দেশের জন্য কল্যাণকামী নাগরিক হিসেবে গড়ে তোলা জরুরি। এজন্য অভিভাবক ও মাদরাসা উভয়ের সম্মিলিত দায়িত্ব পালন অপরিহার্য বলে মন্তব্য করেছেন আরজাবাদ মাদরাসার মুহতামিম ও কওমী মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকের সহ-সভাপতি মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া।

শনিবার (৩০ আগস্ট) সকাল ১০টায় রাজধানীর ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া হোসাইনিয়া আরজাবাদ মাদরাসা মিলনায়তনে আয়োজিত ১৪৪৬-৪৭ হিজরি (২০২৫-২৬ খ্রিস্টাব্দ) শিক্ষাবর্ষের ছাত্র-অভিভাবক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, অভিভাবক সম্মেলনের মূল লক্ষ্য হলো শিক্ষার্থী, অভিভাবক ও মাদরাসার মধ্যে সুদৃঢ় সেতুবন্ধন তৈরি করা। শিক্ষা ও চরিত্র গঠনের এ মহৎ কাজে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

সম্মেলনে জামিয়ার নাযেমে তালিমাত ও শাইখুল হাদিস আল্লামা আব্দুল কুদ্দুছ তালুকদার, মাওলানা কামাল উদ্দীন, মাওলানা আনওয়ার হোসাইন গোপালগঞ্জী, মাওলানা এমদাদুল্লাহ, মাওলানা আনোয়ার মাহমুদ, মাওলানা আনোয়ার জামশেদ, মাওলানা বশির আহমদ, মাওলানা রহমতে এলাহী আরমান ও মুফতি সাইফুদ্দিন ইউসুফ ফাহিম প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের পাঠ্যমান উন্নয়ন, শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন, নৈতিকতা ও আচার-আচরণের উৎকর্ষ এবং জাতির নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জনের ওপর গুরুত্ব আরোপ করতে হবে। তারা জোর দিয়ে বলেন, ইসলামি শরিয়ার আলোকে আদর্শ মানুষ গড়ে তুলতে শিক্ষার্থী ও অভিভাবক উভয়ের সমন্বিত ভূমিকা অপরিহার্য।

সম্মেলনে অংশগ্রহণকারী অভিভাবকরা সন্তানদের উন্নত শিক্ষা ও চরিত্র গঠনে জামিয়ার উদ্যোগকে স্বাগত জানান। তারা মাদরাসার প্রতি পূর্ণ সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন এবং নিজেদের দায়িত্বশীল ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ