কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদে আবারও দানের স্রোত। চার মাস ১৭ দিন পর শনিবার সকাল ৭টায় খোলা হয় মসজিদের ১৩টি লোহার দানবাক্স। বাক্স খোলার সঙ্গে সঙ্গে চোখে পড়ে টাকার স্তুপ।
টাকা ভরতে ব্যবহার করা হয় ৩২টি বস্তা। মসজিদের দ্বিতীয় তলায় চলে সারাদিনের গণনা। টানা ১৩ ঘণ্টার পর রাত ৮টায় গণনা শেষে পাওয়া যায় ১২ কোটি ৯ লাখ ৩৭ হাজার ২২০ টাকা, যা মসজিদের ইতিহাসে সর্বোচ্চ দানের রেকর্ড।
গণনায় অংশ নেন সাড়ে চার শতাধিক কর্মী—এর মধ্যে ছিলেন মসজিদের কর্মচারী, মাদরাসাশিক্ষার্থী, ব্যাংক কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকরা। পুরো প্রক্রিয়ায় কঠোর নিরাপত্তা নিশ্চিত করে সেনা, পুলিশ, র্যাব ও আনসার সদস্যরা। তদারকি করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।
নগদ অর্থের পাশাপাশি দানবাক্সে পাওয়া গেছে স্বর্ণালঙ্কার, রূপা ও বৈদেশিক মুদ্রা। এ ছাড়া এবার প্রথমবারের মতো অনলাইনে দানের à¦