বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
এবারের হজে ৬৪০ কোটি লিটার পানি সরবরাহ করেছে সৌদি আরব ‘বাজেটের পরিধির চেয়ে নিত্য পণ্যের দাম কমার সংবাদ চায় জনগণ’  সরকারের ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা ‘ভারতে ধর্ম গ্রহণের স্বাধীনতা সবার জন্য সমান হওয়া উচিত’ ‘যোগ্য দায়িত্বশীল হতে প্রয়োজন আদর্শিক ও দক্ষতার উন্নয়ন’ আল আকসার ঐতিহাসিক নিদর্শন সরানোর অপচেষ্টা ইসরাইলের, হামাসের সতর্কবার্তা আর্থিক খাতে রাজনীতি নয়, সুশাসন নিশ্চিত করতে হবে: গাজী আতাউর রহমান ইলমি সংকট নিরসনে মাদরাসা দায়িত্বশীলদের জন্য কিছু কথা ১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী

বেফাক পরীক্ষায় ফের মারকাযু ফয়জিল কুরআনের ঈর্ষণীয় সাফল্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করেছে রাজধানী ঢাকার অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান, মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী। প্রতি বছরের মতো এবারও বেফাকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান ধরে রেখেছে হিফজ ও কিতাব বিভাগের পরীক্ষার্থীরা। 

এবার বেফাক পরীক্ষায় কিতাব বিভাগের শরহে বেকায়া জামাতে সারাদেশে ১ম ও ৩য় স্থান এবং কাফিয়া জামাতে ১ম স্থান এবং ইবতিদায়ী জামাতে ৪র্থ ও ৫ম স্থান অর্জন করেছে। কিতাব বিভাগ থেকে ১১৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৯৯ জন পরীক্ষার্থী মুমতাজ বা A+ পেয়ে উত্তীর্ণ হয়। এছাড়াও হিফজ বিভাগেও প্রতি বছরের ন্যায় এবারও ১ম, ২য় ও ৩য় স্থান অর্জন করেছে বারবার বিশ্বজয়ী এ শিক্ষাপ্রতিষ্ঠান। হিফজ বেফাক পরীক্ষায় ৭৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৭ জন মুমতাজ বা A+ পেয়ে উত্তীর্ণ হয়। 

মাদরাসাটির প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি মুরতাজা হাসান ফয়েজী মাসুম বলেন, এই ফলাফল একমাত্র আল্লাহর অনুগ্রহেই সম্ভব হয়েছে বলে আমরা বিশ্বাস করি। আর এর মাধ্যমে ফুটে উঠেছে দায়িত্বশীলদের অক্লান্ত পরিশ্রমের স্পষ্ট নিদর্শন। আল্লাহ তাদের জীবনে ভরপুর কল্যাণ দান করুন। 

প্রসঙ্গত, দেশ-বিদেশে আয়োজিত বিভিন্ন হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের ফলাফল বরাবরই ঈর্ষণীয়। কিন্তু পরিতাপের বিষয় হলো অধিকাংশ মেধাবী হাফেজরাই নিজেদেরকে হিফজুল কুরআনের মধ্যেই সীমাবদ্ধ করে ফেলে। যার কারণে তারা কিতাবি ইলম অর্জন করে আলেম হওয়া থেকে দূরে সরে যায়। বরং অনেকে শুরুতেই হারিয়ে যায় অজানা গন্তব্যে। হিফজ ও কিতাব বিভাগের সমন্বয়ে একটি আদর্শ ও অনুকরণীয় প্রতিষ্ঠান হিসেবে মারকাযু ফয়জিল কুরআন বিশ্বজয়ী হাফেজদেরকে শ্রেষ্ঠ আলেম হিসেবে গড়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই মাদরাসা থেকেই এবার বিশ্বজয়ী হাফেজ তাকরীম মেধা তালিকায় স্থান করে নিয়েছেন।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ